১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নতুন বছরে বিয়ের খবর দিলেন রাকুল প্রীত

প্রকাশিত: ১ January ২০২৪, ৯:২০ pm | বিভাগ: বিনোদন, সব খবর
নতুন বছরে বিয়ের খবর দিলেন রাকুল প্রীত
বিজ্ঞাপন

তেইশ সালে বলিপাড়ায় একাধিক বিয়ের সাক্ষী থেকেছে। সিদ্ধার্থ-কিয়ারা, রাঘব-পরিণীতি। হাইপ্রোফাইল দুই বিয়ে নিয়ে বিটাউনে কম চর্চা হয়নি। এবার নতুন বছরে পা রাখতেই আবারও বলিউডে বিয়ের সানাই। এবার ছাদনাতলায় রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি।

প্রেম নিয়ে কোনো লুকোছাপা করেননি এই জুটি। রীতিমতো ঘোষণা দিয়েই প্রেম করছেন তারা। নতুন বছরে তাদের প্রণয়ের সম্পর্ক পরিণয়ে রূপলাভ করছে।

ফেব্রুয়ারি মাসেই বিয়ে এই দুই বলিউড তারকার। বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছে তাদের বিয়ের খবর। তবে এবার আর গুঞ্জন নয়, আগামী ২২ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন তারকাজুটি।

रकुल प्रीत सिंह ने शेयर की सेक्सी लुक की तस्वीरें, फैंस हुए दीवाने | Hindi  News | Live News in Hindi | ताजा हिंदी खबरें

সূত্রের খবর, দুই পরিবারের ঘনিষ্ঠদের সাক্ষী রেখেই চার হাত এক হতে চলেছে। গোয়াতে বসছে বিয়ের আসর।

বলিউডের অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে সম্পর্কের কথা বছর দুয়েক আগেই সবাইকে জানান রাকুল প্রীত। একে অন্যের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেন। জ্যাকিকে ‘মাই লাভ’ বলে সম্বোধন করেন অভিনেত্রী।

Rakul Preet Singh | రెడ్ మిర్చీలా టెంపరేచర్ పెంచేస్తోన్న రకుల్‌ ప్రీత్‌  సింగ్..-Namasthe Telangana

অন্যদিকে রাকুল ছাড়া যে তার একদিনও কাটে না। সে কথা জানান জ্যাকি ভাগনানি। দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা।

যুগান্তর

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন