১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নতুন সিনেমায় অভিনয় করছেন শরিফুল রাজ

প্রকাশিত: ১ March ২০২২, ১০:৪১ am | বিভাগ: বিনোদন
নতুন সিনেমায় অভিনয় করছেন শরিফুল রাজ
বিজ্ঞাপন

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত গুণিন সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা শরিফুল রাজ। এবার এই পরিচালকের নতুন সিনেমা কাজলরেখা তে অভিনয় করতে যাচ্ছে শরিফুল রাজ। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পরিচালক নিজে।

কাজলরেখা সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন কাজলরেখা সিনেমায় রাজকে চূড়ান্ত করেছে। কারণ তার সঙ্গে গুণিন সিনেমায় কাজ করার পর তাকে আমার নতুন সিনেমায় কাস্ট করার সিদ্ধান্ত নিই। আর কোনো অভিনয়শিল্পীর নাম প্রকাশ করতে চাইছি না এ্ই মুহুর্তে। আনুষ্ঠানিকভাবে অন্য সবার নাম ঘোষণা
করবো।

তিনি আরও বলেন আমাদের গুণিন সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সিনেমাটি মুক্তি দিতে।

অন্যদিকে অনেকগুলো সিনেমার মুক্তি অপেক্ষায় আছে রাজের। আইসক্রিম সিনেমা দিয়ে বড় পর্দায় আসেন এ অভিনেতা। এরপর ন ডরাই সিনেমায় অভিনয় করেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত হাওয়া, পরান, দামাল, গুণিন সিনেমা।- জাগোনিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন