১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নাটোরে ৫২০০ লিটার চোলাই মদসহ আটক ৫

প্রকাশিত: ১১ October ২০২২, ১২:০১ pm | বিভাগ: নাটোর, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
নাটোরে ৫২০০ লিটার চোলাই মদসহ আটক ৫
বিজ্ঞাপন

নাটোরে পৃথক অভিযান চালিয়ে পাঁচ হাজার ২০০ লিটার চোলাই মদসহ পাঁচ মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫)।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের সদর থানার টলটলিয়া পাড়া ও লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া কালিতলা গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদসহ তাদের আটক করা হয়।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- সদর উপজেলার টলটলিয়া পাড়ার মৃত দুর্গা চরন পাহানের ছেলে শিব চরন পাহান (৪০), মৃত সুদল পাহানের ছেলে চিরুনিল পাহান (৪০) ও সোনা মণ্ডল (৪২), কালী পাহানের ছেলে শান্ত পাহান (৩৮) এবং লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া কালিতলা এলাকার সুধির মণ্ডলের ছেলে সন্দীপ পাহান (৪০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা সবাই মাদকবিক্রেতা। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রিসহ বহিরাগত মাদকসেবীদের কাছে নিয়মিত মাদক বিক্রি করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন