১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নিউজিল্যান্ড সফরেও সাকিব অনিশ্চিত

প্রকাশিত: ২২ November ২০২৩, ৮:৫৮ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
নিউজিল্যান্ড সফরেও সাকিব অনিশ্চিত
বিজ্ঞাপন

বিশ্বকাপে আঙুলে পাওয়া চোটের কারণে  ২৮ নভেম্বর সিলেট আর ৬ ডিসেম্বর মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না সাকিব।

শুধু তাই নয়! ঘরের মাঠে অনুষ্ঠিত এই সিরিজ শেষে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফরেও সাকিবের খেলা অনিশ্চিত।

বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগে গিয়ে আঙুলে পাওয়া চোটের জায়গায় পুরাতন ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ লাগিয়েছেন সাকিব।

এদিন সাকিবের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের কাজ ছিল ব্যান্ডেজটা পরিবর্তন করে নতুন করে ব্যান্ডেজ করে দেওয়া। পরবর্তী অবস্থা বুঝতে গেলে আপনাকে ৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাধারণত তিন সপ্তাহ পর চেক এক্স-রে করা হয়ে থাকে, এখনও সেই সময় আসেনি। তিন সপ্তাহ না গেলে তো আসলে বোঝা যাবে না (চোটের অবস্থা)। তো তিন সপ্তাহ পর চেক এক্স-রে করে (চূড়ান্ত) সিদ্ধান্ত নিতে হবে।’

দেবাশিষ বলেন, ‘সাধারণভাবে ৩-৪ সপ্তাহ খেলা বন্ধ রাখতে হয়। এরপর দেখা যায় আরও সময় লাগে। ফাইনাল কথা যেটা, ৩-৪ সপ্তাহ পর অবস্থা কেমন সেটার ওপর সবকিছু নির্ভর করবে।

যুগান্তর

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন