১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর আয়োজনে ভারতীয় সহকারি হাই কমিশনারকে বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৪ June ২০২২, ৩:৪৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর আয়োজনে ভারতীয় সহকারি হাই কমিশনারকে বিদায় সংবর্ধনা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর আয়োজনে ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী উদ্দেশ্যে বিদায় সম্ভাষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আব্দুল হাসিব পান্নার সঞ্চালনায় এটি অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী ও তাঁর পরিবারের সদস্যরা।

বিদায় সম্ভাষণে বিদায়ী বক্তব্য দেন রুয়েটের অবসরপ্রাপ্ত প্রফেসর ইকবাল মতিন, চেম্বার ও অব কমার্সের পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ শিশু একাডেমীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুর কাদির, শিক্ষার্থী জয়ীয়া, সাদিকা সারোয়ার উপমা, টুম্পা খাতুন রোজা।

বক্তব্যে নিক্বণনৃত্য শিল্পী গোষ্ঠীতে বারবার ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটীর উপস্থিতি স্মরণ করে পুনরায় তাঁর উপস্থিতি কামনা করা হয়। সেই সাথে তাঁকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রাক্তন শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন সাকিব, সোহাগ, রিপন, উৎপত্তি নৃত্যাশ্রমের প্রশিক্ষক সোনিয়া পাল ওলি, আবু হেনা জুয়েল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন