১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নেদারল্যান্ডসকে ১১৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

প্রকাশিত: ২ November ২০২২, ১২:২৯ pm | বিভাগ: খেলাধুলা, জাতীয়, সব খবর
নেদারল্যান্ডসকে ১১৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বিজ্ঞাপন

নেদার‌্যলান্ডসের বিপক্ষে অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পরে যায় তারা।

পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ২০ রান তুলতে পারে জিম্বাবুইয়ানরা। শন উইলিয়ামস আর সিকান্দার রাজার ব্যাটিংয়ে কিছুটা লড়াই করার  পুঁজি পেলেও বাকিরা তেমন কিছুই করতে পারেনি।

২৩ বলে ২৮ করে উইলিয়ামস আউট হওয়ার পর তাসের ঘরের মত ভেঙ্গে পরে জিম্বাবুয়ের ইনিংসে। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলেও নিজের ব্যাটিংটা চালিয়ে যাচ্ছিলেন রাজা। ২৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৪০ রান করা এই অলরাউন্ডারকে থামান ডি লিড। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১১৭ রানেই থেমে যায় জিম্বাবুয়ে।

ডাচ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পল ভেন ম্যাকেরেন। ডানহাতি এই পেসার ২৯ রানে নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট কার ব্রেন্ডন গ্লোভার, লভান ফন বিক এবং বেস ডি লিড।- বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন