১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

পতন থামাতে শেয়ারবাজারে ফের ফ্লোর প্রাইস

প্রকাশিত: ২৮ July ২০২২, ৭:১৯ pm | বিভাগ: অর্থনীতি, শীর্ষ সংবাদ, সব খবর
পতন থামাতে শেয়ারবাজারে ফের ফ্লোর প্রাইস
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

শেয়ারবাজারের টানা পতন থামাতে ফের ফ্লোর প্রাইস (শেয়ারের দামের সর্বনিম্ন সীমা বেঁধে দেওয়া) আরোপ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসই)।ফলে আর কোনো শেয়ারের দাম নির্ধারিত দামের নিচে নামতে পারবে না। আগামী রোববার থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টের মাইলফলক বা মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে আসায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে বিএসই।

বিএসইসি জানিয়েছে, করোনাপরবর্তী ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালের ১৯ মার্চ বাজারের পতন ঠেকাতে সরকারের নির্দেশে ফ্লোর প্রাইস বসানো হয়েছিল। তখন ডিএসইর প্রধান সূচকটি নেমে এসেছিল ৩ হাজার ৬০৪ পয়েন্টে। এরপরই মূলত পতন ঠেকাতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দামের সর্বনিম্ন সীমা বেঁধে দেওয়া হয়েছিল। 

এরপর গত বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে ধাপে ধাপে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। এরপর সূচকটি বেড়ে গত বছরের ১০ অক্টোবর ৭ হাজার ৩৬৮ পয়েন্টের সর্বোচ্চ সীমায় উঠেছিল। কিন্তু গত ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরুর পর শেয়ারবাজারে ফের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। এর ধারাবাহিকতায় গেল ঈদুল আজহার ছুটির পর টানা দরপতন অব্যাহত রয়েছে।

যুগান্তর

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন