১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

পাকিস্তান এ বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

প্রকাশিত: ২৮ August ২০২২, ৩:২৬ pm | বিভাগ: আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ, সব খবর
পাকিস্তান এ বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল
বিজ্ঞাপন

পাকিস্তান। টানা দুই মাস ধরে ভয়াবহ বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।  দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) রোববার (২৮ আগস্ট) এমনটি জানিয়েছে।

সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১১৯ জনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন: উত্তরাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা

আরো পড়ুন: বিচারপতিদের অপসারণ: রিভিউ শুনানি ২০ অক্টোবর

আরো পড়ুন: অর্থনৈতিক অংশীদারি চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত

ভারতীয় উপমহাদেশ জুড়ে বর্ষা মৌসুম ফসলের সেচের জন্য অপরিহার্য।  তবে প্রতি বছর এতে অনেক ক্ষয়ক্ষতিও হয়।

কর্মকর্তারা জানান, এই বছরের বন্যায় পাকিস্তানে ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এই বন্যায় ২০ লাখ একর জমির ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া ৩ হাজার ৪৫১ কিলোমিটার রাস্তা ও ১৪৯টি ব্রিজ ভেঙে গেছে।- বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন