১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

পাবনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ২১ March ২০২৩, ১২:০৩ pm | বিভাগ: পাবনা, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
পাবনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২
বিজ্ঞাপন
পাবনার সাঁথিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, পাবনা থেকে ডাক বিভাগের একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল।
পথে সমাসনারী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন পাঁচজন। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।- সূত্র: কালের কণ্ঠ
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন