১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

পাবনায় বজ্রপাতে ১৪টি গরুসহ প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ১৭ May ২০২৩, ১২:৪৭ pm | বিভাগ: পাবনা, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
পাবনায় বজ্রপাতে ১৪টি গরুসহ প্রাণ গেল যুবকের
বিজ্ঞাপন

পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে ১৪টি গরুসহ সজিব হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুরের চরে এ ঘটনা ঘটে। নিহত সজিব লক্ষ্মীকুন্ডার কামালপুর গ্রামের আলহাজ প্রামাণিকের ছেলে।

 

নিহতের বাবা আলহাজ প্রামানিক বলেন, বিকেলে যখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয় তখন আমি ফোনে ছেলেকে দ্রুত বাড়িতে চলে আসতে বলি। বাড়ি ফেরার পথে আমার ছেলের জীবন চলে গেল। কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। ছেলেই আমার সংসারের হাল ধরেছিল।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ১৪টি গরুসহ একজন কৃষক নিহত হয়েছেন। নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন