১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

পায়েলকে নিয়ে তৌসিফের ‘ফিটিং ইসমাইল’

প্রকাশিত: ৬ February ২০২৩, ১:৫০ pm | বিভাগ: বিনোদন, সব খবর
পায়েলকে নিয়ে তৌসিফের ‘ফিটিং ইসমাইল’
বিজ্ঞাপন

ইসমাইল পেশায় একজন চোর। শুধু পেশায় বললে ভুল হবে, পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে চুরিটাকে পেশা আর নেশা হিসেবে নিয়েছে সে। এদিকে, ইসমাইলের গার্লফ্রেন্ড বিউটি। যে আবার ইসমাইলের চুরির পেশাকে একদমই মেনে নিতে চায় না।

সিএমভি’র ব্যানারে এমনই এক অদ্ভুত বংশীয় চোরের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। ‘ফিটিং ইসমাইল’ নামের বিশেষ নাটকটিতে তৌসিফের বিপরীতে আছেন কেয়া পায়েল। ‘বিউটি’ চরিত্রে দেখা যাবে কেয়া তাকে।

ইব্রাহীম চৌধুরী আকিব ও মজুমদার শিমুলের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। নির্মাতা তৌফিকুল ইসলাম জানান, নাটকটির গল্প চোর ও চুরি নিয়ে। তবে এতে বেশ পজিটিভ বার্তা রয়েছে। যেটা নাটকটি দেখলে বুঝতে পারবে দর্শকরা। এতে চোরের চরিত্রে তৌসিফ মাহবুব অনবদ্য অভিনয় করেছেন। কেয়া পায়েলও দারুণ ছিলেন। কারণ গল্পটা চোরের হলেও দিনশেষে এটা প্রেমেরও।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘ফিটিং ইসমাইল’ শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।- বিডি প্রতিদিন

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন