পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো: কাদের
বিএনপি নেতাদের ‘সরকার পালানোর পথ পাবে না’ মন্তব্য নিয়ে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা পালাবো না। প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় উঠবো।
আজ রোববার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনসভার প্রধান অতিথি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগ সম্পাদক বলেন, এই দেশে জন্ম নিয়েছি, এই দেশেই মরবো। পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো।
সময় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ফখরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা। তারেক রহমান আর রাজনীতি করবে না, মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে আছে। দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা। তারেক রহমান পালিয়ে বেড়ায়। আমরা পালাতে জানি না।
কাদের বলেন, সরকারের উন্নয়নের জ্বালায় মির্জা ফখরুল ও বিএনপি পুড়ে মরছে। পদ্মা সেতুর জ্বালা শেষ হতে না হতেই মেট্রোরেলের জ্বালা শুরু হয়েছে। এরপর আবার বঙ্গবন্ধু ট্যানেলের জ্বালা। যেদিকে তাকাই সেদিকেই জ্বালা।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। তৈরি হয়ে যান। বিএনপির এখনো শিক্ষা হয়নি। আগামী নির্বাচনে হারের মুখ দর্শন করার পর তাদের শিক্ষা হবে।
তিনি আরো বলেন, বিএনপি এখন সরকারকে পালাতে বলে। সরকার নাকি পালানোর পথ খুঁজে পাবে না! এ
