পুনঃনির্বাচিত মেয়র লিটনের সাথে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীর নবনিযুক্ত বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
রবিবার রাত সাড়ে ৮টায় উপশহরস্থ বাসভবনে সাক্ষাৎকালে পুনঃনির্বাচিত নগরপিতাকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এ সময় রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
