১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

পুলিশ দেখে সটকে গেলেন বর!

প্রকাশিত: ১০ March ২০২২, ১০:২৬ am | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন
পুলিশ দেখে সটকে গেলেন বর!
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


বিয়ের প্রস্তুতি সম্পন্ন। বরও এসেছেন বিয়ে বাড়িতে। কিছুক্ষণের মধ্যে হাজির পুলিশ। পুলিশ দেখে কৌশলে সটকে গেলেন বর। এই ঘটনায় মুচলেকায় রক্ষা হলো কনের বাবা। রাজশাহীর বাঘায় এমন ঘটনা ঘটে। বাউসা কামারপাড়া গ্রামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর বিয়ের আয়োজনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কামারপাড়ার বাসিন্দা পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে নাটোরের বাগাতিপাড়া সদরের মোহাম্মদ টিক্কা আলীর ছেলের বিয়ে ঠিক করা হয়। সেই মোতাবেক গত মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় মিয়ের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। ইতিমধ্যেই বরযাত্রী চলে আসনে কনের বাড়িতে। তার কিছুক্ষণ পরে হাজির পুলিশ। পুলিশের উপস্থিত টের পেয়ে বর পালিয়ে যায়। তবে এই ঘটনায় কনের বাবা এই বিয়ে দিবেনা বলে পুলিশের কাছে মুচকেলা দেন।

বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাকে জানালে, পুলিশের সহায়তা নিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

বাঘা থানার (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বাল্যবিয়ের বিষয়ে খবরে পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। কনের পরিবারের কাছে থেকে মুচলেকা নেওয়া হয়েছে। মেয়ের ১৮ বছরের আগে তারা বিয়ে দেবেন না এই মর্মে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা জানান, স্থানীরা আমাকে বাল্যবিয়ের বিষয়ে অবগত করেন। আমি বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান পুলিশের সহায়তায় বিয়ে বন্ধ করে দিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন