১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রলীগের প্রচার মিছিল

প্রকাশিত: ১৬ January ২০২৩, ৫:১৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রলীগের প্রচার মিছিল
বিজ্ঞাপন

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে রাজশাহী মহানগর ছাত্রলীগের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার রাজশাহী মহানগর ছাত্রলীগের শাখার দপ্তর সম্পাদক ও ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুদ্র ধর এঁর নেতৃত্বে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

প্রচার মিছিলটি নগরীর আলুপট্টি মোড় হতে শুরু করে ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহ মখদুম কলেজের সামনে এসে শেষ হয়।

মিছিলটিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-ধর্ম সম্পাদক আকাশ বসু, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি রাব্বি সরকার, ২৩নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুল হাকিম হ্যাপি, ছাত্রলীগ কর্মী শোভন দাস, নাবিল হাসান, মাহি, ফারদিন সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন