১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ফটোশিকারিদের উপর মেজাজ হারালেন শ্বেতা

প্রকাশিত: ১৫ April ২০২৪, ৯:১৩ pm | বিভাগ: বিনোদন, সব খবর
ফটোশিকারিদের উপর মেজাজ হারালেন শ্বেতা
বিজ্ঞাপন

পেশাগত কারণে অনেক সময় তারকারা ছবিশিকারিদের উপদ্রব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেন। আবার কখনও কখনও ধৈর্যচ্যুতিও ঘটে। ঠিক যেমনটা হলো শ্বেতা তিওয়ারির সঙ্গে। ফটোশিকারিদের উপর মেজাজ হারালেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের বাড়ি থেকে বেরোচ্ছিলেন শ্বেতা। লোহার দরজা খুলতেই দেখেন, বাড়ির বাইরে ভিড় করে রয়েছেন ছবিশিকারিরা। দেখামাত্রই প্রশ্ন করতে শুরু করেন অভিনেত্রী।

জিজ্ঞেস করেন, ‘কে আপনারা? কোথা থেকে এসেছেন?’ অভিনেত্রীকে পোজ দিতে অনুরোধ করতেই আরও বিরক্ত বোধ করেন, কোনও পোজ না দিয়েই খানিক রেগেই দরজা বন্ধ করে ভেতরে ঢুকে যান শ্বেতা।

230+ Shweta Tiwari Photos: Find Latest HD Images, Pictures, Stills & Pics -  Filmibeat

শ্বেতার ব্যক্তিগত জীবন বরাবর বর্ণময়, বিতর্কিত। বিয়ে, প্রেম, সংসার, সন্তান নিয়ে তার ব্যক্তিগত জীবন বেশ চর্চিত। ব্যক্তিগত জীবনের টানাপড়েন কখনও তার অভিনয়কে প্রভাবিত করতে পারেননি। কিন্তু বার বার ঝড়ঝাপটার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তবু দমে যাননি তিনি। দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার তার।

মেয়ে পলকের অবশ্য গত বছরই বড় পর্দায় অভিষেক হয়েছে। এ বার মা শ্বেতার বড় পর্দায় অভিষেক হতে চলেছে। একটা লম্বা সময় টেলিভিশনে কাজ করেছেন তিনি। এ বার রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’ ছবির মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে শ্বেতাকে।

ঢাকা পোষ্ট 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন