১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ফের ভারত-বাংলাদেশ প্রযোজিত ছবিতে ঋতুপর্ণা

প্রকাশিত: ৯ November ২০২২, ২:৫৯ pm | বিভাগ: বিনোদন, সব খবর
ফের ভারত-বাংলাদেশ প্রযোজিত ছবিতে ঋতুপর্ণা
বিজ্ঞাপন

ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় ছবি তৈরির চল এই প্রথম নয়। বহু যুগ ধরেই আমাদের টলিউডের নায়িকারা বাংলাদেশে গিয়ে অভিনয় করছেন। এবং ওপার বাংলার অভিনেতা-অভিনেত্রীরাও টলিউডে চুটিয়ে অভিনয় করেন। বিশেষ করে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাও দুই বাংলার সংমিশ্রণে একাধিক ছবি করেছেন।

কয়েক বছর আগেও ‘মনের মানুষ’, ‘শঙ্খচিল’ ও ‘ডুব’-এর মতো ছবি উপহার দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। তবে আগেকার দিনে বাংলায় যৌথ প্রযোজনার ছবির সংখ্যা খুব বেশি হলেও বর্তমানে খুব কম ছবিই হচ্ছে ভারত-বাংলার যৌথ প্রযোজনায়। তবে আবার এরকম ছবি হলে নিশ্চয়ই কলকাতার পরিচিত তারকাদেরই দেখা যাবে। এবার অপেক্ষার অবসান।

সুখবর দিলেন স্বয়ং বাংলার দাপুটে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ফের শুরু হতে চলেছে কলকাতা এবং বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবির কাজ। কলকাতা থেকে ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন অভিনন্দন দত্ত এবং বাংলাদেশ থেকে অনন্য মামুন। ছবির নাম হচ্ছে ‘স্পর্শ’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়।

অন্য দিকে থাকবেন বাংলাদেশের অন্যতম পরিচিত মুখ নিরব হোসেন। প্রয়োজনায় কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’ এবং বাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট’। এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত ঋতুপর্ণা। তাঁর কথায়, ‘‘অনেক দিন পর ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি হচ্ছে। খুব ইন্টারেস্টিং। গল্পটাও বেশ অন্য রকম। এ রকম একটা ছবির অংশ হতে পেরে খুবই ভাল লাগছে।’’ তবে ছবির বিষয়ে এখনও কিছু জানা যায় নি। সব ঠিক থাকলে চলতি মাসেই কলকাতায় শুরু হবে ‘স্পর্শ’-র শুটিং। সূত্র: eimuhurte.com

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন