১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বগুড়ায় ১৭ হাজার বস্তা সার জব্দ, গুদাম সিলগালা

প্রকাশিত: ৮ August ২০২২, ১১:৫৮ am | বিভাগ: আইন-আদালত, বগুড়া, রাজশাহী প্রতিদিন, সব খবর
বগুড়ায় ১৭ হাজার বস্তা সার জব্দ, গুদাম সিলগালা
বিজ্ঞাপন

এর মধ্যে ৫ হাজার বস্তা নষ্ট সার রয়েছে। নষ্ট সার দেখে ধারণা করা হচ্ছে এখানে নকল সার উৎপাদন করা হতো। বগুড়া সদরের এরুলিয়া বাজার এলাকায় একটি গুদামে অবৈধভাবে মজুত করা প্রায় ১৭ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার বস্তা সার নষ্ট হয়ে গেছে। সিলগালা করা হয়েছে ওই গুদাম।

রোববার রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল এই অভিযান পরিচালনা করেন। গুদামে রাখা সারের মালিকের নাম নাজমুল পারভেজ কনক। শহরের বড়গোলা এলাকায় ফ্রেন্ডস ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

অভিযানে থাকা কর্মকর্তারা জানান, কনকের এক আত্মীয় করিমের কারখানায় এই সারগুলো অবৈধভাবে মজুদ করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়।

ইউএনও জানান, বগুড়া সদরে ২২ জনের নামে সারের ডিলারশীপ রয়েছে। এর মধ্যে কনকের নাম নেই। সরকারি নিয়ম অনুযায়ী ডিলারের এলাকার বাইরে সার গুদামজাত করার বিধান নেই। এ কারণে প্রায় ১৭ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার বস্তা নষ্ট সার রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ইউরিয়া ও ডিএপি সার। এ সময় ওই গুদাম সিলগালা করা হয়েছে।

নষ্ট হওয়া পাঁচ হাজার বস্তা সারের বিষয়ে ইউএনও বলেন, নষ্ট সার দেখে ধারণা করা হচ্ছে এখানে নকল সার উৎপাদন করা হতো।

অভিযানের সময় নাজমুল পারভেজ কনক উপস্থিত ছিলেন না। গত ২ বছর ধরে এই গুদামে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে রয়েছেন মজিবর রহমান। তিনি বলেন, ‘গত এক মাস হলো এই গুদামে সার মজুদ করা হচ্ছে। আগে এমন পরিস্থিতি দেখিনি। সারগুলো ট্রাকে করে কই নেওয়া হয় তা জানি না।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন