১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বড় সন্ত্রাসী হতে অস্ত্রসহ ছবি পোস্ট

প্রকাশিত: ৯ May ২০২২, ১:৪৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
বড় সন্ত্রাসী হতে অস্ত্রসহ ছবি পোস্ট
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

পিস্তল হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করা পাবনার রাতুলকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব -৫ এর সদস্যা। আজ সোমবার (৯ মে) বেলা ১১ টার দিকে র‍্যাব-৫ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিং করেন র‍্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার।

এর আগে রোববার (৮ মে) রাজশাহী নগরীর বোয়ালিয়ার গ্র্যান্ড তোফা হল বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আবু বক্কার সিদ্দিকী ওরফে রাতুল পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামে। তিনি জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক এবং মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

র‍্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার বলেন, রাতুলের সেই ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই তিনি গা ঢাকা দেন। বিদেশি পিস্তল হাতে ফেসবুকে ছবি পোস্ট করে আলোচনায় আসতে চেয়েছিলেন পাবনার রাতুল (৩০)। তার সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার ছবিগুলো আলোচনায় আসে। যা গণমাধ্যমেও প্রকাশিত হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তিনি নিজের কাছে সব সময় পিস্তল রাখতেন। তিনি পাবনায় বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। ফেসবুকে ছবি দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যাতে সকলে তার কাছে থাকা আগ্নেয়াস্ত্রের কথাটি জানে এবং তিনি নিজেকে বড় ধরনের সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন