বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের নতুন সময়সূচি পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম ও গ্রন্থাগারের (গ্রীষ্মকালীন) সময়সূচির পরিবর্তন করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) মিউজিয়ামের পরিচালকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়- আগামিকাল ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই সময়সূচি অব্যাহত থাকবে। শনিবার থেকে বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম ও গ্রন্থাগার সাপ্তাহিক ছুটির দিন (সরকার ঘোষিত ও বিশ্ববিদ্যালয় ছুটির দিন ) বন্ধ থাকবে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
