বহিষ্কার এক, অনুপস্থিত ১ হাজার ৭৪৪ পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে একদিনে এসএসসির পৃথক আটটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় পাবনা জেলায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) তত্ত্বীয় গাহস্থ্যবিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে- ২৭০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৭ হাজার ২১২ জন শিক্ষার্থী।
এরমধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৫ হাজার ৪৬৮ শিক্ষার্থী। সেই হিসেবে ১ হাজার ৭৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এতে অনুপস্থিতির হার দাঁড়ায় ১ দশমিক ১৮ শতাংশ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
