১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বাংলাদেশে আনকাট সেন্সর পেল অ্যানিমেল, বৃহস্পতিবার মুক্তি

প্রকাশিত: ৫ December ২০২৩, ৯:২৬ pm | বিভাগ: বিনোদন, সব খবর
বাংলাদেশে আনকাট সেন্সর পেল অ্যানিমেল, বৃহস্পতিবার মুক্তি
বিজ্ঞাপন

বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে বলিউড অভিনেতা রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।

তিনি জানান, বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে ‘অ্যানিমেল’। ফলে বিশ্বব্যাপী সিনেমাটির যে সংস্করণ মুক্তি পেয়েছে, দেশে প্রেক্ষাগৃহে একই সংস্করণ দেখতে পারবেন দর্শকরা। বৃহস্পতিবার বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে। বুধবার থেকেই অনলাইনে টিকেট সংগ্রহ করা যাবে।

প্রসঙ্গত, পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‌‘অ্যানিম্যাল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

ইতোমধ্যেই বিশ্বব্যাপী মুক্তির ৪ দিনে প্রায় ৫০০ কোটি রুপি বক্স অফিস কালেকশন করেছে সিনেমাটি। এভাবেই এগিয়ে যেতে থাকলে খুব দ্রুতই পৌঁছে যাবে হাজার কোটি আয়ের বলিউড সিনেমার তালিকায়।

ঢাকা পোস্ট

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন