বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ রাজশাহী শাখার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ এর রাজশাহী শাখার উদ্বোধন ও বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বিকালে রাজশাহীর একটি কনভেনশন সেন্টারে এই শাখার উদ্বোধন করা হয়।
এসময় বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন সাইফুর রহমান।
