১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট

প্রকাশিত: ৪ January ২০২৩, ৫:২৯ pm | বিভাগ: অর্থনীতি, শীর্ষ সংবাদ, সব খবর
বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট
বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই সংবলিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামী রবিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। যা পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নতুন মুদ্রিত নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত  ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

বাংলাট্রিবিউন

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন