১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বাসের ধাক্কায় পুলিশের ১৫ সদস্য আহত

প্রকাশিত: ২১ May ২০২২, ১:৩৯ pm | বিভাগ: জাতীয়, সব খবর
বাসের ধাক্কায় পুলিশের ১৫ সদস্য আহত
বিজ্ঞাপন

নগরে বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৫ সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ মে) সকাল ৯টার দিকে পাহাড়তলী সাগরিকা মোড় এলাকায় পুলিশ ভ্যানে বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন: শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২), মাসুদ (২৩) সহ আরও ২ জন।

চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ বাংলানিউজকে বলেন, উত্তর কাট্টলীর মাঠে প্যারেড শেষে আসার পথে পুলিশ ভ্যানে ধাক্কা দেয় দ্রুতগামী বাস। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।- বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন