১৮ September ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বিএনপি অফিসে তুরস্কের রাষ্ট্রদূত

প্রকাশিত: ২৪ April ২০২২, ১২:০৮ pm | বিভাগ: জাতীয়, রাজনীতি, সব খবর
বিএনপি অফিসে তুরস্কের রাষ্ট্রদূত
বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অফিসে গেছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। রোববার (২৪ এপ্রিল) বেলা এগারোটার দিকে তিনি গুলশানে খালেদা জিয়ার অফিসে প্রবেশ করেন।

এদিকে গুলশান অফিসে অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে আছেন মিশনের উপপ্রধান কামাল বুরাক তামিজেল।

তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হচ্ছে তা জানা যায়নি।

এর আগে গত ১৭ মার্চ বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ও উপপ্রধান এমএস জাহরিনজার।- বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন