১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বিএনপি নেতা ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবীর হোসেনের ইন্তেকাল

প্রকাশিত: ৩ May ২০২৩, ৪:৫২ pm | বিভাগ: অন্যান্য, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
বিএনপি নেতা ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবীর হোসেনের ইন্তেকাল
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

উত্তরবঙ্গের বর্ষীয়ান প্রবীণ রাজনীতিবিদ সাবেক এমপি ও ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবীর হোসেন ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে…রাজিউন। আজ বুধবার (৩ মে) বিকেল তিনটায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

বিকেল চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বিএনপি নেতা কবীর হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা। তার মরদেহ রামেক হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, অসুস্থতার কারণে গত তিন দিন আগে তিনি হাসপাতলে ভর্তি হন। তার পর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানের তার মরদেহ হাসপাতালে রয়েছে।

তিনি বলেন, তার (কবীর) এক মেয়ে বিদেশে থাকেন। সে আসার পরে সিদ্ধান্ত হবে। তাই আগামি শুক্রবার পর্যন্ত তার মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা হবে।

জানা গেছে, কবীর হোসেন বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনবার এমপি নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯৬ সালে রাজশাহী-২ এবং ২০০১ সালে রাজশাহী-৫ (বর্তমানে রাজশাহী-৬) আসন থেকে নির্বাচিত এমপি ছিলেন। প্রথমে ১৯৯১ সালে রাজশাহী সদর আসন থেকে এমপি নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে তাকে ভূমি প্রতিমন্ত্রী করা হয়।

তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালের নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে মনোনয়ন পেয়ে আওয়ামী লীগ প্রার্থী মেরাজ উদ্দিন মোল্লাহর কাছে পরাজিত হন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন