১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বিমানে বোমা হামলার হুমকি এসেছিল পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে: ডিএমপি

প্রকাশিত: ২২ January ২০২৫, ৭:৫০ pm | বিভাগ: জাতীয়, শীর্ষ সংবাদ, সব খবর
বিমানে বোমা হামলার হুমকি এসেছিল পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে: ডিএমপি
বিজ্ঞাপন

পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি’র ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ভোর ৪টা ৩৭ মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের নম্বরে হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে বোমা হামলার হুমকির বার্তা আসে।

ওই বার্তায় দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৩৬ উড়োজাহাজে উচ্চ মাত্রার ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। ওই বার্তা পাওয়ামাত্রই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথ বাহিনীর সঙ্গে অভিযানে যোগ দেয়।

বুধবার ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল।

তবে, হুমকি পাওয়া ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা বা বোমা জাতীয় কোনও বস্তুর উপস্থিতি পায়নি বোমা নিষ্ক্রিয় দল।

বিবিসি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন