১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বুধবার ও বৃহস্পতিবার রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ৮ June ২০২২, ৭:০২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
বুধবার ও বৃহস্পতিবার রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

রাজশাহী মহানগরীর বেশ কিছু এলাকায় আগামীকাল বুধবার (৮ জুন) ও আগামী বৃহস্পতিবার (৯ জুন) বিদ্যুৎ থাকবে না। এই দু’দিন ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার কাজ চলবে।

এজন্য সংশ্লিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে- নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী (অতি. দা.) নাঈমা হেলালী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কাটা হবে। এজন্য নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন সকল এলাকায় আগামীকাল বুধবার (৮ জুন) ও আগামী বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৭টা থেকে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মহানগরীর সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন