১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিওভুক্তির দাবি, না হলে কঠোর কর্মসূচি

প্রকাশিত: ২৪ April ২০২২, ৪:৩৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিওভুক্তির দাবি, না হলে কঠোর কর্মসূচি
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানানো হয়েছে। না হলে ঈদের পর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) রাজশাহীতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। বেলা ১১টার দিকে মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।

এতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজগুলোতে কর্মরত রয়েছেন সাড়ে পাঁচ হাজার শিক্ষক। যারা বৈধ নিয়োগ পাওয়ার পরও বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। প্রধানমন্ত্রীর কাছে তারা দাবি করেন, যেন অবিলম্বে এ সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এমপিওভুক্ত করে তাদের বেতন-ভাতা দেওয়া শুরু করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজশাহী বিভাগের সভাপতি দুলাল হোসেনসহ নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে তারা রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাধ্যমে একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন