১৩ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বোয়ালিয়া থানার অভিযানে চাঁদাবাজ গ্রেপ্তার

প্রকাশিত: ১৩ October ২০২২, ৭:১৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
বোয়ালিয়া থানার অভিযানে চাঁদাবাজ গ্রেপ্তার
বিজ্ঞাপন

আরএমপি বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযানে সন্ত্রাসি ও চাঁদাবাজ অনিক (৩০) কে গ্রেপ্তার করেছে।

বুধবার বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে বাস টার্মিনাল এলাকার কুখ্যাত সন্ত্রাসি ও চাঁদাবাজ মোঃ অনিক ইসলাম (২৯) কে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপি পুলিশ।

গ্রেপ্তারকৃত অনিক শিরোইল রেলস্টেশন সংলগ্ন এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও চাঁদাবাজীর অভিযোগে একাধিক মামলা আছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন