১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বয়কটকে চ্যালেঞ্জ ছুড়ে শাহরুখ ভক্তদের নতুন উদ্যোগ

প্রকাশিত: ২০ August ২০২২, ৫:৩১ pm | বিভাগ: বিনোদন, সব খবর
বয়কটকে চ্যালেঞ্জ ছুড়ে শাহরুখ ভক্তদের নতুন উদ্যোগ
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

বলিউডে একের পর একে সিনেমা বয়কটের ডাক দেওয়া হচ্ছে। এই অবস্থায় নতুন উদ্যোগ নিলেন সুপারস্টার শাহরুখ খানের ভক্তরা।

সম্প্রতি আমির খানের ‘লাল সিং চড্ডা’ সিনেমা মুক্তির আগে বয়কটের ডাক দেওয়া হয়। এরপর আমিরের পাশে দাঁড়ানোর জন্য হৃতিক রোশানের পরবর্তী সিনেমা ‘বিক্রম বেদা’ বয়কটেরও হুমকি দেওয়া হচ্ছে। এই তালিকায় শাহরুখের পরবর্তী সিনেমা ‘পাঠান’ এবং রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাও রয়েছে।

শাহরুখের ‘পাঠান’ সিনেমাকে কেন্দ্র করে বয়কটের ডাক উঠলেও, ভক্তরা ঠিকই এই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। বয়কটকে চ্যালেঞ্চ ছুড়ে তারা শুরু করেছেন নতুন ট্রেন্ড। ‘ফার্স্ট ডে, ফার্স্ট শো’ অর্থাৎ ‘প্রথম দিন, প্রথম শো’ দেখার ডাক দিয়েছেন শাহরুখ ভক্তরা।

‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর আবারো রুপালি পর্দায় ফিরছেন শাহরুখ। এতে আরো আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। চলতি বছর ১৫ আগস্টে এটি মুক্তির কথা ছিল। কিন্তু গত বছর মাদক কাণ্ডে ছেলে আরিয়ান জড়িয়ে পড়ায় এর শুটিং কিছুদিন বন্ধ রেখেছিলেন শাহরুখ। ২০২৩ সালের ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির কথা রয়েছে।

রাইজিং বিডি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন