১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ভাওয়াইয়াশিল্পী নাদিরা বেগম মারা গেছেন

প্রকাশিত: ৭ November ২০২৩, ৮:০১ pm | বিভাগ: বিনোদন, সব খবর
ভাওয়াইয়াশিল্পী নাদিরা বেগম মারা গেছেন
বিজ্ঞাপন

ভাওয়াইয়াশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর।

নাদিরা বেগমের জন্ম ও বেড়ে ওঠা জয়পুরহাটে। তার মরদেহ মঙ্গলবার সকালে জয়পুরহাটে নেওয়া হয়। এই বীর মুক্তিযোদ্ধাকে জয়পুরহাট সদরের রামদেও বজলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে, এরপর জানাজা হবে।

পৈতৃক নিবাস জয়পুরহাট সদরের দাদরা জন্তি গ্রামে আরেকবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে গণমাধ্যমকে জানান শিল্পীর ছোট বোন রোকসানা পারভীন।

নাদিরা বেগম ভাওয়াইয়া বিষয়ক সংগঠন বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদের উপদেষ্টা, ভাওয়াইয়া একাডেমির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাওয়াইয়া সংসদের চেয়ারম্যান ছিলেন।

‘কলকল ছলছল নদী করে টলমল’ গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের কন্যা নাদিরা বেগম। বাবার হাত ধরেই গানে পর্দচারণা তার। নয় ভাইবোনের মধ্যে নাদিরা ছিলেন সবার বড়। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন