১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

মঙ্গলবার রাজশাহী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২ September ২০২২, ৫:৪০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
মঙ্গলবার রাজশাহী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) একদিনের সরকারি সফরে রাজশাহী আসবেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে তার এ সফরসূচির কথা নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, আগামী মঙ্গলবার সকাল পৌনে ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আকাশপথে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে গিয়ে পৌঁছবেন।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী এদিন সকাল সাড়ে ১০টায় রাজশাহী পুলিশ লাইন্সে ‘পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’র উদ্বোধন করবেন। পরে ‘মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন এবং শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সকাল পৌনে ১১টায় মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে অংশ নেবেন। তিনি বিকেল ৩টায় রাজশাহী বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এদিন সন্ধ্যায় মন্ত্রী আবারও ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন