১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

মনোনয়ন না পেয়ে জিয়াউর রহমানের সঙ্গে মাহি

প্রকাশিত: ৪ January ২০২৩, ৭:৩৮ pm | বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, বিনোদন, রাজশাহী প্রতিদিন, সব খবর
মনোনয়ন না পেয়ে জিয়াউর রহমানের সঙ্গে মাহি
বিজ্ঞাপন

চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন বেশি মনোযোগী সংসার আর রাজনীতি নিয়ে। সম্প্রতি রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হতে বেশ দৌড়ঝাঁপ করেও মনোনয়ন পাননি এই নায়িকা। এবার নৌকার মনোনিত প্রার্থী জিয়াউর রহমানের সঙ্গে প্রচারণায় নেমেছেন মাহি।

চাঁপাইনবাবগঞ্জ-২ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান। আজ জিয়াউর রহমান মনোনয়ন জমা দিয়েছেন। এ সময় তার সঙ্গে প্রচারণায় মাহিয়া মাহিও ছিলেন।

মাহি বলেন, এই আসনের জনগণকে আমি বলব, সবাই নৌকার পক্ষে থাকবেন। যারা যারা নৌকার মনোনয়ন ফরম কিনেছিলেন, সবাই একসঙ্গে কাজ করি। আমরা নৌকাকে জয়যুক্ত করি ও মাননীয় প্রধানমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপহার দিই।

মাহির স্বামী রাকিব সরকার গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। রাকিব সরকারের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, এখন তার ইচ্ছা নেই। ভবিষ্যতে হয়তো গাজীপুর থেকেই তাকে নির্বাচনে দেখতে পাবেন।

রাইজিংবিডি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন