১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

মন্দিরে পূজা দিয়ে তোপের মুখে সারা

প্রকাশিত: ২৪ January ২০২৪, ৮:৩১ pm | বিভাগ: বিনোদন, সব খবর
মন্দিরে পূজা দিয়ে তোপের মুখে সারা
বিজ্ঞাপন

বলিউডের বর্তমান সময়ের অভিনেত্রীদের একজন সারা আলি খান। তার আরও একটি পরিচয়, অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে তিনি। জন্মসূত্রে মুসলিম হলেও মায়ের সান্নিধ্যে হিন্দু ধর্মের প্রতিও টান রয়েছে এই তারকার।

সেই সূত্রেই প্রায়শই মন্দিরে পূজা দিতে দেখা যায় সারাকে। যদিও সাইফ আলি কন্যার মন্দিরে যাওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েন না নেটিজেনরা। সুযোগ পেলেই আক্রমণ করেন ধর্ম নিয়ে।

এবারও তেমনই চিত্রের দেখা মিলল। বুধবার (২৪ জানুয়ারি) সারা তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে মন্দিরে পূজা দিতে দেখা গেছে।

ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘জয় ভোলানাথ।’ এসব ছবি প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় শুরু হয়। ইসলাম ধর্মাবলম্বী হয়েও কেন মন্দিরে পা রেখেছেন, এমন প্রশ্নে জর্জরিত করা হয় তাকে।

মন্দিরে পূজা দিয়ে তোপের মুখে সারা 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বুধবার (২৪ জানুয়ারি) ভেরুলের ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে গিয়েছিলেন সারা আলি খান। সেখানে তোলা ছবিগুলোই ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।

নেটিজেনদের নানা আপত্তিকর মন্তব্যের কোনো জবাব দেননি সারা। কারণ এর আগেও বিভিন্ন সময় তিনি বলেছেন, ‘আমি আমার দর্শক ও অনুরাগীদের জন্যই কাজ করি। আমার খারাপ লাগবে, যদি আপনারা আমার কাজ পছন্দ না করেন। তবে ব্যক্তিগত বিশ্বাসের জায়গাটা আমার নিজস্ব। আমি বাংলা সাহিব, মহাকাল মন্দিরেও সেই শ্রদ্ধা নিয়েই যাই, যে শ্রদ্ধা নিয়ে আমি আজমীর শরীফে যাই। আমি এই যাওয়া বন্ধ করব না।’

TrendingAajKal: 17 Iconic Looks Of Sara Ali Khan That Are Drool-Worthy |  WeddingBazaar

এদিকে, সারা আলি খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘জারা হটকে জারা বাঁচকে’। গত বছরের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন ভিকি কৌশল। বক্স অফিসেও বেশ ভালো করেছে এটি। ‘মার্ডার মোবারক’সহ চারটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।

ঢাকা পোস্ট

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন