১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ December ২০২২, ৪:২০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বিজ্ঞাপন
মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজশাহী জেলা পুলিশের আয়োজনে সন্ধ্যা সাড়ে ৭ টায় পুলিশ লাইনস ব্যাডমিন্টন খেলার মাঠে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন রাজশাহীর রেঞ্জের সম্মানিত ডিআইজি মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( প্রশাসন ও অর্থ) মো: রশীদুল হাসান,পিপিএম, অতিরিক্ত ডিআইজি ( অপারেশনস) নরেশ চাকমা ও অতিরিক্ত ডিআইজি ( ক্রাইম ম্যানেজমেন্ট) মুহাম্মদ সাইফুল ইসলাম।
সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার)।
এ সময় রাজশাহী রেঞ্জের অন্যান্য সিনিয়র অফিসারসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রতিযোগিতায় রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ২৭ টি টিম অংশগ্রহন করে । ফাইনাল খেলায় পুলিশ অফিস টিম-১ প্রতিপক্ষ ডিএসবি টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে বেস্ট প্লেয়ার নির্বাচিত হয় পুলিশ অফিসে কর্মরত কনস্টেবল মো: রাজিব হোসেন।
পুরস্কার বিতরনী শেষে রাত সাড়ে ৮টায় পুলিশ লাইন্সে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন