১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

মিলাদ থেকে ঘরে ফিরে স্বামী দেখলো স্ত্রীর জবাই করা লাশ

প্রকাশিত: ৮ March ২০২৩, ১১:৪৯ am | বিভাগ: জয়পুর হাট, রাজশাহী প্রতিদিন, সব খবর
মিলাদ থেকে ঘরে ফিরে স্বামী দেখলো স্ত্রীর জবাই করা লাশ
বিজ্ঞাপন

জয়পুরহাটের আক্কেলপুরে একগৃহবধূকে নিজ বাড়িতে জবাই করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার রাত দশটায় উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হলেন পান্না বেগম (৩০)। তিনি গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহতের স্বামী সিরাজুল ইসলাম শবে বরাতের মিলাদ করতে গ্রামের মসজিদে গিয়েছিলেন। তিনি রাত আনুমানিক দশটার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতর তাঁর স্ত্রীর জবাই করা লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। গ্রামবাসীরা ছুটে এসে ঘরের ভেতর সিরাজুলের স্ত্রীর জবাই করা লাশ দেখতে পান। তাঁরা থানা-পুলিশকে খবর দিলে। রাতেই থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।- সূত্র: পদ্ম টাইমস

আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, রাতেই গৃহবধূর গলাকাটা লাশটি থানায় আনা হয়েছে। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে তবে তিনি বলেন পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড হতে পারে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন