১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

মেয়র প্রার্থী লিটনকে বিজয়ী করতে মতবিনিময় সভা

প্রকাশিত: ১৪ June ২০২৩, ৬:০২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
মেয়র প্রার্থী লিটনকে বিজয়ী করতে মতবিনিময় সভা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক :
আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী জনাব এএইচ এম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ২৬নং ওয়ার্ড (পূর্ব) ও ১২নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের এ্যাড.মোঃ ইব্রাহিম হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন তেতু ও জয়নাল আবেদীন, ২৬নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী স্থা নীয় নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন