১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

মেয়র লিটন-ভারতীয় সহকারী হাইকমিশনারের মতবিনিময়

প্রকাশিত: ১৭ February ২০২২, ৩:৫৯ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ
মেয়র লিটন-ভারতীয় সহকারী হাইকমিশনারের মতবিনিময়
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২ আয়োজন উপলক্ষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নগর ভবনে এ সভা হয়।

সভায় আগামী ২৫, ২৬, ২৭ ও ২৮ অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২ এর প্রস্তুতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন তারা।

মুজিব শতবর্ষে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছরপূর্তিতে চার দিনব্যাপী আয়োজিত বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় উভয় দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিরা সাংস্কৃতিক উৎসবে অংশ নেবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন