১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন পুনাকের

প্রকাশিত: ১৫ August ২০২২, ৫:৩৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন পুনাকের
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ যথাযথ মর্যাদায় পালন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রাজশাহী জেলা শাখা।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর সিএন্ডবি মোড়স্থ বঙ্গবন্ধু চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী জেলা শাখার  সভানেত্রী জেনিফার রেবেকা।

এ সময় পুনাক, রাজশাহী জেলা শাখার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

May be an image of 8 people, people standing and text that says "স্বাধীনতার মহান স্থুপতি জাতির পিতা স্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে দস্থদের মারো খাবা প্ধান অতিছি ফার ন: পুনাক অফিস লিশ ন।"

পরে বেলা ১২টায় পুনাক অফিস চত্তরে সমাজের অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন পুনাক রাজশাহী জেলা শাখার সভানেত্রী জেনিফার রেবেকা।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন