১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

যুবলীগ নেতা রনির শিশুপুত্র আরাফের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

প্রকাশিত: ২৪ January ২০২৪, ৮:৩৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
যুবলীগ নেতা রনির শিশুপুত্র আরাফের মৃত্যুতে রাসিক মেয়রের শোক
বিজ্ঞাপন

রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির নবজাত সন্তান আইমান আল-আরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার এক শোকবার্তায় এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।শোক বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে আইমান আল-আরাফ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ যোহর দড়িখরবোনা ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে দড়িখরবোনা গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন