রাজশাহীতে গাঁজা-ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ৪
রাজশাহী নগরীতে ১ কেজি গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় আসামিদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুরের মো: আশিকের স্ত্রী মোসা: তাপসী খাতুন (২০) ও হড়গ্রাম শেখপাড়ার মৃত আবু হেনার ছেলে মো: সবুজ (২৫) এবং রাজপাড়া থানার মহিষবাথানের মো: শাহিনুর ইসলামের ছেলে মো: অনিক (২৬) ও আলীগঞ্জের মৃত আব্দুল ওহাবের ছেলে মো: ওয়াহিদুজ্জামান সোহাগ (২৮)।
বৃহস্পতিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,গতকাল ২৯ আগস্টদুপুর ৩টায় কাশিয়াডাঙ্গা থানার একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউিট করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় মো: আশিকের বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ওই টিম দুপুরেই গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি তাপসী খাতুন, সবুজ, অনিক, ওয়াহিদুজ্জামান সোহাগকে গ্রেফতার করে এবং পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল হতে মো: আশিক পালিয়ে যায়।
এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এসময় আসামিদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পলাতক আসামির গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় কশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানায়।
