১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে গাঁজা-সহ যুবক আটক

প্রকাশিত: ১৪ January ২০২৩, ৫:০৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে গাঁজা-সহ যুবক আটক
বিজ্ঞাপন

রাজশাহী নগরীতে ৫০০ গ্রাম গাঁজা-সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত মো: রুবেল আলী (২৬)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর পশ্চিমপাড়া এলাকার মো: বেরাজ উদ্দিনের ছেলে।

আজ শনিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ১৩ জানুয়ারি,  বিকেল সাড়ে ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একজন মাদক ব্যবসায়ী মতিহার থানার চরশ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপেক্ষিতে গোয়েন্দা পুলিশের ঐ টিম বিকেল পৌনে ৫ টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি রুবেলকে আটক করে। এসময় তার কাছে থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং গাঁজা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত তার  মোবাইল ফোনটি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত পুলিশকে জানায়, সে উক্ত গাঁজা অপর মাদক ব্যবসায়ী মো: নবাব আলী (৩২) এর কাছ থেকে ক্রয় করেছিল। তারা একত্রে পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবত গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে।

পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন