১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে গ্যারেজে অগ্নিকাণ্ডে ৪৭টি অটো-রিক্সা পুড়েছে

প্রকাশিত: ১ March ২০২২, ৮:১৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহীতে গ্যারেজে অগ্নিকাণ্ডে ৪৭টি অটো-রিক্সা পুড়েছে
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর সপুরা কয়েরদাঁড়ায় অসাবধানতার কারণে একটি অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ৭টি অটোরিকশা পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশা চার্জে দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অটোরিকশা গ্যারেজের মালিক নাদিম হোসেন।

তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, তারা এখনও ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করতে পারেন নি। ওই অটোরিকশা গ্যারেজের ডাম্পিং শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। স্টেশন অফিসার আবদুর রউফ জানান, ‘মা আমেনা’ গ্যারেজে আগুন লাগার বিষয়টি জানা মাত্রই একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাই ক্ষয়ক্ষতি কম হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ডাম্পিংয়ের কাজ চলছে। কাজটি শেষ হলে ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন