১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে গ্রেফতার ২২, মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ৬ June ২০২২, ১২:১২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে গ্রেফতার ২২, মাদকদ্রব্য উদ্ধার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃত কয়েকজনের থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুন) সকালে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরো জানায়, রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের মধ্যে গোদাগাড়ী মডেল থানা ৩ জন, মোহনপুর থানা ৬ জন, বাগমারা থানা ২ জন, দূর্গাপুর থানা ৬ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ২ জনকে গ্রেফতার করে।

যার মধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ০২ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন