১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে চারটি গুদামে সাড়ে ৯২ হাজার লিটার তেল

প্রকাশিত: ১১ May ২০২২, ৬:০৭ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে চারটি গুদামে সাড়ে ৯২ হাজার লিটার তেল
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চারটি গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পাম তেলের সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) বিকেলে পুঠিয়ার বানেশ্বর বাজারে এই তেলের গুদামগুলো পায় পুলিশ।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, চার গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার খোলা সয়াবিন ও পাম তেল পাওয়া গেছে। ব্যারেলে করে এসব তেল মজুত রাখা হয়েছে। চারটি গুদামে ৪৫৪ ব্যারেল তেল পাওয়া গেছে। প্রতিটি ব্যারেলে তেল আছে ২০৪ লিটার।

প্রসঙ্গত, গতকাল সোমবার রাতে জেলার বাগমারার তাহেরপুরে এক গুদাম থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এসময় গুদামের মালিক শহিদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন