রাজশাহীতে চালু হলো “হলিডে মার্কেট”
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র আয়োজনে রাজশাহী নগরীতে আবারো চালু হলো “হলিডে মার্কেট”।
আজ বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে হলিডে মার্কেটের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন- পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম (বার) , রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।

উদ্বোধনের পর মার্কেটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।
উল্লেখ্য, সার্কিট হাউজ রোডের দুইপাশের ফুটপাতে বসেছে এই হলিডে মার্কেট। রঙিন ছাতার নিচে সারি সারি করে সাজানো আছে বিভিন্ন উদ্যোক্তাদের স্টল রয়েছে। আগামী তিন দিনব্যাপী এই মার্কেট সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
এর আগে, গত ৯ মার্চ রাজশাহীতে প্রথমবারের মতো চালু হলো হলিডে মার্কেটের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী হলিডে মার্কেটের উদ্বোধন করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
