১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে চুরি যাওয়া ট্রাক ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার

প্রকাশিত: ১১ June ২০২২, ৪:৩০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে চুরি যাওয়া ট্রাক ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে চুরি হওয়া একটি ট্রাক ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মো: আব্দুল কুদ্দুসের ছেলে মো: আবুল কালামের একটি ট্রাক গত ৮ জুনরাত আড়াই টায় নগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার লালচাঁন মিস্ত্রির গ্যারেজ হতে চুরি হয়। আবুল কালামের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজু পর শাহমখদুম থানা পুলিশের একটি টিম চোরাই ট্রাক উদ্ধার-সহ চোরকে গ্রেফতারে অভিযান শুরু করেন। পরবর্তীতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ জনাব মো: মেহেদী হাসানের তত্ত্বাবধানে এসআই মো: আব্দুল মতিন ও তার টিম আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তি পর্যালোচনা করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ জুন বিকেল পৌনে ৫ টায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার মোহনপুর থানার খয়রা মোড় হতে চোরাই ট্রাকটি উদ্ধার করে।

ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন