১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে চুরি যাওয়া ল্যাপটপ ক্যামেরা-মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩

প্রকাশিত: ৮ September ২০২২, ৬:১৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে চুরি যাওয়া ল্যাপটপ ক্যামেরা-মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় ছাত্রাবাস থেকে এক ছাত্রের ল্যাপটপ, ক্যামেরা ও মোবাইল ফোান চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নগরীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় আটকদের কাছ থেকে চুরির ল্যাপটপ, ক্যামেরা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কলেজপাড়ার মো. হাবিবুর রহমানের ছেলে মো. মেহেদী হাসান (২৪), নগরীর কাশিয়াডাঙ্গা থানার বড়পুকুরিয়ার মৃত আ. রাজ্জাকের ছেলে মো. রাজু আহম্মেদ (৪০) ও একই থানার কোর্ট রায়পাড়ার মো. সাবিয়ার রহমানের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩০)।

রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল আলম (আরএমপির) এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়,  শাহমখদুম থানার ওমরপুর হাজী আবুল হোসেন ইনস্টিটিউট-এর ৭ম সেমিস্টারের ছাত্র মো. নাজমুস শাকিব শাওন নওদাপাড়া এলাকার তৃপ্তি ছাত্রাবাসে থাকতেন। সেখান থেকে একটি ল্যাপটপ, একটি ডিএসেলর ক্যামেরা ও একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায়  ভুক্তভোগী শাওন শাহমখদুম থানায় অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় শাহমখদুম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মো. নাসির উদ্দিন ও অন্য পুলিশ সদস্যরা চুরি হওয়া মালামাল উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার পপুলার হাসপাতালের সামনে থেকে আসামি মো: মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। পরে একইদিন বেলা সাড়ে ১১টায় রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার কনিকা ডিজিটাল স্টুডিও থেকে চুরি হওয়া ডিএসেলর ক্যামেরাসহ আসামি রাজুকে এবং বেলা সাড়ে ১২টায় বোয়ালিয়া থানার নিউ মার্কেটের কম্পিউটার একসেসরিস দোকান থেকে চুরি হওয়া ল্যাপটপসহ আসামি তৌহিদুলকে গ্রেফতার করে শাহমখদুম থানা পুলিশ।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন